শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনের জন্য প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেয়া হয়।

খালেদা জিয়ার আইনজীবী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রার্থিতা ফিরে পেতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টে যে রিটটি দায়ের করেছিলেন গত ১৮ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়। খালেদা জিয়ার আইনজীবীরা তখনই বলেছিলেন, তারা এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন।

দুটি দুর্নীতির মামলায় মোট ১৭ বছরের দণ্ড নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অংশ নিতে তাকে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে প্রার্থী করেছিল বিএনপি।

রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন (ইসি) ও হাইকোর্ট তিন জায়গায় বিফল হয়ে আপিল বিভাগে আবেদন করা হলো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ