শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিকেল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এসময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি দূর, সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ন্যায়ের শাসন প্রতিষ্ঠাসহ নানা প্রতিশ্রুতি থাকবে ইশতেহারে।

মানুষের সার্বিক কল্যাণে ধর্ম ও রাজনীতির সমন্বয় করা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও দেবেন নেতারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে সারাদেশে ২৯৯ আসনে নির্বাচন করছে। ১ টি আসনে জটিলতার কারণে প্রার্থী বাতিল হয়ে যায়।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ