শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিএনপি-জামাতের টাকা নিয়ে ভোট দিন নৌকায়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি-জামায়াতের চক্রান্ত অব্যাহত আছে। তাদের চক্রান্ত থেকে জনগণের ভোটের অধিকার রক্ষা করতে হবে।

বিএনপি-জামায়াত ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। আবার অবৈধ টাকা দিয়ে ভোট কেনার ষড়যন্ত্র করছে বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াতের কাছ থেকে অর্থ নিয়ে নৌকা মার্কায় ভোট দিন, এটাই এখনকার স্লোগান। কারণ ক্ষমতায় থাকতে তারা দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডির সুধাসদন থেকে রাজশাহী, জয়পুরহাট, গাইবান্ধা ও নড়াইলে নিজ দল ও জোটের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নে বিএনপির ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ করে শেখ হাসিনা বলেন, প্রতিটি আসনের বিপরীতে তিন-চারজন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এর সঙ্গে বিএনপি প্রচুর মনোনয়ন বাণিজ্য করেছে।

অতীতে বিএনপি দুর্নীতি, মানি লন্ডারিং, অস্ত্র চোরাচালানের মাধ্যমে, অর্থ আত্মসাৎ, এতিমের টাকা চুরির মাধ্যমে, এখন মনোনয়ন বাণিজ্যে অর্জিত টাকা নির্বাচনে ব্যয় করছে ও এটাই তাদের চরিত্র বলেও মন্তব্য করেন তিনি।

প্রতি জনসভায় আওয়ামী লীগ সভাপতি নিজ দলের ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীদের বক্তব্য দেয়ার যুযোগ দেন। সংশ্লিষ্ট এলাকার জনগণ নৌকামার্কায় ভোট দেবেন কি না তা জানতে চাইলে সবাই দুহাত তুলে প্রতিশ্রুতি দেন যে, তারা আবার নৌকা মার্কায় ভোট দেবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ