মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

‘হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায় বুঝেন অবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনার কারণে আমাদের কিছু ক্ষেত্রে সমন্বয় করতে হচ্ছে। কারণ আপনারা দেখেছেন হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়। বুঝেন অবস্থা।

বুধবার সকালে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ই এম এস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণ দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হিরো আলম স্বতন্ত্র প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা ও আপিলে তার মনোনয়ন বাতিল হয়েছে। পরে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ রকম ৫০ জনের ওপরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। হাইকোর্ট এখন বলছে একে এটা না ওই প্রতীক দেন। এসব নিয়ে আমরা উদ্বিগ্ন ও ব্যতিব্যস্ত।

ব্যালট প্যাপার বিষয়ে তিনি বলেন, যেখানে প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে সেখানে আমরা ব্যালট ছাপিয়ে ফেলবো। কারণ আমরা চাই এক সপ্তাহ পূর্বে ব্যালটগুলো মাঠে চলে যাক। যেখানে একটু সমস্যা আছে সেখানে ব্যালট পরে পাঠাবো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, গণনাকারীদের ভুলে যেন নির্বাচন যেন পণ্ড না হয়, এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। কারণ সারাদেশের ফলাফল সফটওয়্যারের মাধ্যমে আসে। সামান্য সংখ্যার ভুল হলে নির্বাচনের ফলাফল উল্টে যেতে পারে।

সভায় ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ