মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লতিফ সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হামলার প্রতিবাদে অনশনের চতুর্থদিনে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে নেয়া হয়েছে। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানা যায়।

বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে তার জন্য গঠিত মেডিকেল টিমের সদস্যরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এর আগে রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আব্দুল লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এতে তিনি ক্ষুব্ধ হয়ে এর ঘটনার বিচার দাবিতে জেলা রিটার্নিং কার্যালের সামনে অবস্থান করে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার বিকেলে হামলাকারী সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

আওয়ামী লীগ সরকারের সাবেক এ মন্ত্রী মুসলিমদের পবিত্র হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তোপের মুখে পড়েন। এক পর্যায়ে তাকে মন্ত্রিত্ব ও দল থেকে বহিস্কার করে আওয়ামী লীগ।

দল থেকে বহিস্কার হওয়ায় এবার তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন।

লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলায় আটক ৪

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ