মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

‘প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ‘মেরুদণ্ডহীন’ বলে অভিহিত করেছেন।

আজ মঙ্গলবার রাজধানীতে নিজের দলের প্রার্থীদের গণসংযোগে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন বলে জানা যায়।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরেো বলেন, সিইসি বারবার লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বললেও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে প্রচার ও গণসংযোগের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেননি।

তিনি আজ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-১৮ আসনের প্রার্থীর পক্ষে আজমপুরে গণসংযোগ করেন। এছাড়া দুপুরে বাড্ডায়, বিকালে কাওরান বাজার ও আজিমপুর ছাপরা মসজিদ মাঠে পথসভায় অংশ নেন বলে জানা যায়।

এ চলমান পথসভায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি করুন। অন্যথায় দেশবাসী বারবার আপনাদের ঘৃণাভরে স্মরণ করবে। এবারের নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো হলে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক, দারিদ্র্য, বেকারত্বসহ জাতীয় সব সমস্যা থেকে মুক্তি পেতে হাতপাখা প্রার্থীদের বিজয়ী করতে হবে।

অবিলম্বে তিনি জুলুম-অত্যাচার, গ্রেফতার, হুমকি বন্ধ করে সব দলের প্রার্থীদের সমানভাবে নির্বাচনী প্রচার ও ভোটারদের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচনী সহিংসতায় আমরা উদ্বিগ্ন: মার্কিন রাষ্ট্রদূত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ