মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

আগামী কাল কুমিল্লায় যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় আগামীকাল বুধবার কুমিল্লার জনসভায় যোগ দিতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচারণায় যাচ্ছেন তারা।

তথ্যমতে বুধবার দুপুর ২টায় সদর দক্ষিণের সুয়াগাজী বাজার সংলগ্ন ফুলতলী খেলার মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। স্থানীয় বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।

স্থানীয় বিএনপি সূত্র গণমাধ্যমকে জানায়, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তবে এতে উপস্থিত থাকছেন না জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এতে সভাপতিত্ব করবেন- বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর মেয়ে ও জনসভা প্রস্তুত কমিটির আহ্বায়ক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

এ সভার বিষয়ে চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, জনসভা থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য জোর প্রচারণা চালানো হবে। সেই সঙ্গে আমার কারাবন্দি বাবার মুক্তির বিষয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

নির্বাচনী সহিংসতায় আমরা উদ্বিগ্ন: মার্কিন রাষ্ট্রদূত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ