শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ভিশন ২০৩০-এর আলোকেই তৈরি করা হয়েছে ইশতেহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ঘোষিত ভিশন ২০৩০-এর আলোকেই ইশতেহার তৈরি করা হয়েছে। সুশাসন, স্বচ্ছতা ও স্বঅবস্থান, এ তিন অঙ্গীকারের মধ্য দিয়ে নবধারার রাজনীতি ও সরকার গঠনের প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে।

ইশতেহারে সরকার, সংসদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, কৃষি, পররাষ্ট্রনীতিসহ সরকারের প্রতিটি সেক্টরকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। আলাদা আলাদা পরিকল্পনা ও ভাবনাগুলো সুচিন্তিতভাবে তুলে ধরা হয়েছে।

‘জনগণ এ রাষ্ট্রের মালিক’-এ ধারণা সুপ্রতিষ্ঠিত করার নির্দেশনা সংবলিত ইশতেহারে নানা মত ও পথ নিয়ে বাংলাদেশকে একটি রেইনবো ন্যাশন বা রংধনু জাতিতে পরিণত করার বিস্তারিত ঘোষণা থাকবে।

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী দিনে দেশ ও জনগণের জন্য আমরা কী কী করতে চাই, তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০-এর মধ্যে উল্লেখ করেছেন। ইতিমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টও ১১টি লক্ষ্য নির্ধারণ করেছে। সবগুলো সমন্বয় করে ইশতেহার তৈরি করা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার প্রণয়নে যে কমিটি করা হয়েছে, তাতে বিএনপি থেকে সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ,  জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের আওম শফিকউল্লাহ।

কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান রয়েছেন। কমিটির মূল দায়িত্বে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণসংযোগে ব্যস্ত চাঁদপুর-১ হাতপাখার সংসদ প্রার্থী মাওলানা যোবায়ের আহমাদ

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ