মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

বৃষ্টির মধ্যেও তাবুতে অনশন করছেন লতিফ সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারসহ তিন দফা দাবিতে  (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর আমরণ অনশন চলছে।

আজ সোমবার সকালে ও বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান করতে দেখা যায়।

আবদুল লতিফ সিদ্দিকী সংবাদকর্মীদের জানান, তার দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থায় অনড় থাকবেন তিনি।

তার উপর হামলাকারীদের আটক, ওসির প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার দুপুর থেকে ডিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন আবদুল লতিফ সিদ্দিকী।

সরেজমিনে দেখা যায়, লতিফ সিদ্দিকী গতকাল রাতে তাবু গেঁড়ে, চৌকির ওপর লেপ মুড়ি দিয়ে শুয়ে আছেন। তাকে দেখতে অনেকেই জমায়েত হয়েছেন সেখানে।

এ বিষয়ে টাঙ্গাইলের ডিসি শহীদুল ইসলাম বলেন, ‘সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর লিখিত অভিযোগ পেয়েছি। হামলার ব্যাপারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসির প্রত্যাহারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গতকালের হামলার প্রতিবাদে কালিহাতীর বিভিন্ন স্থানে লতিফ সিদ্দিকীর নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। কালিহাতীর আউলিয়াবাদে বিকেলে লতিফ সিদ্দিকীর পক্ষে নির্বাচনী জনসভা করার কথা রয়েছে বলেও জানা যায়।

হামলা নির্যাতনে মরে গেলেও নির্বাচন বর্জন নয়: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ