মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

'দণ্ডিতদের নেতৃত্বে দুর্নীতি প্রতিরোধ হাস্যকর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ঐক্যফ্রন্টের ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতি হাস্যকর ও প্রতারণা।

আজ সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান বলেন, একাত্তরের ঘাতক-দালাল ও তাদের দোসরদের পৃষ্ঠপোষকদের প্রতিশ্রুতি জাতি বিশ্বাস করে না।

ঐক্যফ্রন্টের ইশতেহারে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, হাওয়া ভবন চালানো তারেক রহমানের মতো দণ্ডিতরা যেখানে নেতৃত্বে সেখানে এমন প্রতিশ্রুতি জাতির সঙ্গে তামাশা করা ছাড়া আর কিছুই না।

তার মতে, এ ধরনের বিভ্রান্তিমূলক প্রতিশ্রুতি দিয়ে ঐক্যফ্রন্ট রাজনৈতিক অপকৌশল নিয়েছে। এবিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন আব্দুর রহমান। তিনি বলেন, জনগণ সতর্ক থাকলে ধোকা থেকে বাঁচতে পারবে তারা।

নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ