শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘জেরুসালেম শুধু ফিলিস্তিনিদের, ইসরায়েলের নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার অধিকার কোনো দেশের নাই বলে মন্তব্য করেছেন মালেশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ।

আনাদোলুর সূত্রে জানা যায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রোববার এক অনুষ্ঠানে পশ্চিম জেরুসালেমের বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত নেয়ার তীব্র সমালোচনা করেছেন তিনি এ বক্তব্য দেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, জেরুসালেমের বায়তুল মুকাদ্দাস শহরে মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ অবস্থিত এবং এ শহরটি চিরদিন ফিলিস্তিনিদের মালিকানায় ছিল। কাজেই এ নগরী ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হয়েই থাকবে।

মুসলমানদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাঁধিয়ে দেয়ার ষড়যন্ত্র উল্লেখ করে তিনি আরো বলেন, বিশ্বের কয়েকটি দেশ বায়তুল মুকাদ্দাসকে ইসরায়েলের মতো একটি দখলদার সরকারের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছে, যার সঙ্গে এই নগরীর বিন্দুমাত্র সম্পর্ক নেই। যারা এসব করছে, তারা মুসলমানদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাঁধিয়ে ষড়যন্ত্র করছে। সূত্র: আনাদোলু এজেন্সি

এইচএএম

নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ