মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

সরকারি স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা কাল থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী (২০১৯) শিক্ষাবর্ষের জন্য সরকারি ‎মাধ্যমিক স্কুল ও ‎সংযুক্ত প্রাথমিক শাখায় ভর্তি পরীক্ষা শুরু হবে।

‎এবার সারা দেশে একযোগে সরকারি ‎হাইস্কুলে ও সংযুক্ত প্রাথমিক শাখায় ভর্তি পরীক্ষা ‎শুরু হবে ১৭ ডিসেম্বর। শেষ হবে ২০ ডিসেম্বরের মধ্যে। লিখিত ‎পরীক্ষা হবে ১৭, ১৮ ও ‎১৯ ডিসেম্বর।

প্রথম শ্রেণীতে লটারি হবে ২০ ডিসেম্বর। ওই দিন বিকেলেই লটারির ফল ‎‎প্রকাশ হবে স্ব স্ব স্কুলের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা ‎অধিদফতরের (মাউশি) ‎পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান গতকাল নয়া ‎দিগন্তকে এ তথ্য জানান। ‎

তিনি আরো জানান, জাতীয় নির্বাচন বিবেচনায় রেখেই পরীক্ষা ও লটারিতে শিক্ষার্থী বাছাই ‎শেষে ২৮ ডিসেম্বরের মধ্যে ‎সব শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।‎

নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগরীর সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে পাশের শিক্ষার্থীদের ‎জন্য ৪০ শতাংশ ‎এলাকা কোটা সংরক্ষণ করার নির্দেশনাসহ এবার স্কুলগুলোতে ১০৯ ‎শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। ৬০ ‎শতাংশ উন্মুক্ত প্রতিযোগিতায় মেধা তালিকা ‎অনুসারে ভর্তি করাতে হবে।

১ম শ্রেণীর ভর্তিতে শিক্ষার্থীর বয়স ‎জানুয়ারি ’১৯-এ ছয় ‎বছরের বেশি হতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার ‎‎পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। ভর্তি ‎কমিটি নির্ধারিত ‎তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ‎পর্যায়ক্রমে ভর্তি করতে হবে।

দ্বিতীয়-অষ্টম ‎‎শ্রেণীর শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে ‎মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে। নবম ‎‎শ্রেণীতে ভর্তি করতে ‎হবে জেএসসিজেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। এতে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক প্রস্তুত ‎করা ‎মেধাক্রম অনুসারে নিজ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পর অবশিষ্ট শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি ‎করা যাবে। ‎

ভর্তি পরীক্ষার মান বণ্টন দ্বিতীয়-তৃতীয় শ্রেণী পর্যন্ত পূর্ণমান-৫০, এর মধ্যে বাংলা-১৫, ‎ইংরেজি-১৫, গণিত-‎‎২০ নম্বর। ভর্তি পরীক্ষার সময় ১ ঘণ্টা। চতুর্থ-অষ্টম শ্রেণী পর্যন্ত ‎পূর্ণমান-১০০। এতে বাংলা-৩০, ইংরেজি-৩০, ‎গণিত-৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার ‎সময় ২ ঘণ্টা। ‎

নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ