মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

রাষ্ট্রপতির সাক্ষাৎ করতে চান ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলসহ তিনি ১৭ ডিসেম্বর সাক্ষাৎ করতে রাষ্ট্রপতির দফতরে একটি চিঠি পাঠান।

ওই চিঠিতে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর বিকাল ৪টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১০ সদস্যের একটি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবিনয় অনুরোধ জানানো হয় চিঠিতে।

আগামী সংসদ নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী, নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবেন তারা। এছাড়াও নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা-হামলা হয়েছে, সে সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রতিকার চাইবেন।

নির্বাচন পরিচালনার জন্য ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।শনিবারে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম গণমাধ্যমে এ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক। অন্যরা হলেন, আব্দুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গোলাম মাওলা চৌধুরী, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, আ ও ম শফিউল্লাহ, হাবিবুর রহমান বীরপ্রতীক,

নুরুল হুদা মিলু চৌধুরী, মোস্তাক আহমেদ, শহিদুল্লাহ কায়সার, মমিন উল্লাহ, আমিনুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, অধ্যাপক শাহজান সাজু, এলকে চৌধুরী, ড. হেলেনা, আজমিরি বেগম ছন্দা, মোশারফ হোসেন, এমএ ইউনুস, নূরুল আফছা, জাহাঙ্গীর আলম মিন্টু ও লতিফুল বারী হামিম।

পাকিস্তান থেকে আসা ৮৩ হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ