মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

যে বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে ঐক্যফ্রন্টের ইশতেহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ইশতেহার ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ রোববার বেলা ১১টায় মতিঝিলের হোটেল পূর্বাণীতে ইশতেহার ঘোষণা করা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী মাসুদ খবরটি নিশ্চিত করেছেন।

ইশতেহারের উল্লেখিত বিষয়বস্তু সম্পর্কে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়কারী মোস্তফা মহসিন মিন্টু জানান, ঐক্যফ্রন্টের দলগুলোর দেয়া ইশতেহারের সমন্বয়ে অভিন্ন একটি ইশতেহার তৈরি করা হয়েছে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। ইশতেহারে ঐক্যফ্রন্ট প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর প্রতিফলন থাকবে।

ঐক্যফ্রন্টের ইশতেহার তৈরির জন্য ৬ সদস্যের কমিটি করা হয়। কমিটিতে বিএনপি থেকে মাহফুজ উল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ।

নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী আছেন।

ইশতেহার বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইশতেহারে আমাদের অন্যতম গুরুত্ব থাকবে কৃষক, যাতে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়। ঢাকার মানুষও যেন ন্যায্যমূল্য পায়। সবদিকে সামঞ্জস্য রাখা হবে। আমরা এমন ইশতেহার দেব যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা বেশি উপকৃত হন। এছাড়াও আইনের নামে বাংলাদেশে যেসব ‘অপআইন’ চলছে এগুলো বন্ধের ঘোষণা থাকবে।

চলতি বছরের ১৩ অক্টোবর বিএনপিসহ কয়েকটি দল নিয়ে গঠিত হয় ঐক্যফ্রন্ট। দলটি প্রথম দফায় নভেম্বরের শেষ সপ্তাহে এবং ডিসেম্বরের ৮ তারিখে ইশতেহার ঘোষণার কথা বললেও পরে তা করেনি।

নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ