মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

‘ঐক্যফ্রন্ট নিজেরা নিজেদের ওপর হামলা চালাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্ট নিজেরা নিজেদের ওপর হামলা চালিয়ে সরকারের ওপর দায় চাপাচ্ছে।

রোববার সকালে ফেনীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে হবে। আমরা সুশাসনের পথে সব চ্যালেঞ্জকে অতিক্রম করবো।

নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি বলেন, সেখানে আওয়ামী লীগের অফিস ও দোকানপাট ভাঙচুর করেছে বিএনপি। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুলি ছোড়ে, তাতে হয়ত তিনি আহত হন। এতে অন্যদের দোষ নেই।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল উপস্থিত ছিলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ