সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

‘আ.লীগের বিদ্রোহীরা দুই দিনের মধ্যে না সরলে কঠোর ব্যবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী দুই দিনের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করতে বলেছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

তিনি বিদ্রোহী প্রার্থীদের হুশিয়ার করে বলেন, প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করতে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাদের অনুরোধ জানিয়েছেন প্রার্থিতা প্রত্যাহার করতে। কিন্তু সে অনুরোধ উপেক্ষা করে তারা প্রচার চালাচ্ছেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী পরশুর মধ্যে যারা নির্বাচনে এখনো দাঁড়িয়ে রয়েছেন, আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে, তাদের এই সময়ের মধ্যে সরে দাঁড়াতে হবে। সেই সঙ্গে সংবাদ সম্মেলন করতে হবে।

আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর স্বপক্ষে ভোটের মাঠে কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুবা আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো বলেও হুশিয়ারি দেন তিনি।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি নেতৃবৃন্দকে মিথ্যাচারের পথ পরিহার করে সত্য ও সঠিক পথে ফিরে আসাতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহউদ্দিন নাছিম, আহমদ হোসেন, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর সবুর প্রমুখ ।

রাষ্ট্রপতির সাক্ষাৎ চান ড. কামালসহ ঐক্যফ্রন্টের ১০ নেতা

আরআর