শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তিন দিনের কর্মসূচি ঘোষণা ঐক্যফ্রন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কাল শুক্রবার থেকে (১৪-১৬ ডিসেম্বর) রোববার পর্যন্ত তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ঘোষিত এ তিন দিনে নির্বাচনী প্রচারসহ শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচিও থাকছে বলে জানা গেছে ঐক্যফন্টের কয়েকটি সূত্র থেকে।

আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী অফিস পুরানা পল্টনে জোটের সমন্বয় কমিটির বৈঠকের পর কর্মসূচি ঘোষণা করা হয়।

এ কর্মসূচিতে আগামীকাল শুক্রবার সকাল ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, দুপুর ২টায় মোহাম্মদপুরের টাউন হল বাজারে পথসভা, বিকাল ৩টায় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিকাল ৪টায় শ্যামপুরে পথসভা কারা কথা রয়েছে।

এ কর্মসূচীগুলোতে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন থাকবেন বলে জানানো হয়। শনিবার ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে সড়কপথে পথসভা করবে। এতে কামাল হোসেন নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে। টঙ্গী থেকে এই পথসভা শুরু হবে।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। একই দিনে বিকাল ৩টায় বিএনপির নয়াপল্টন অফিস থেকে বিজয় র‌্যালি করা হবে।

তিনি ১৫ ডিসেম্বরের পর থেকেই সেনাবাহিনী নামানোর দাবি জানান। বৈঠকে সভাপতিত্ব করেন গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঐক্যফ্রন্ট নেতা শাহ মোহাম্মদ বাদলসহ আরো অনেক নেতাকর্মী।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ