শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ভারতের বিধানসভা নির্বাচনে কোণঠাসা বিজেপি, শেষ হাসি কংগ্রেসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে জয় পেয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। বিজেপির শক্ত ঘাঁটি বলে বিবেচিত মধ্যপ্রদেশ ও রাজস্থান এবং ছত্তিশগড়ে ভালো মতোন ধাক্কা খেয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-রা।

তবে তেলাঙ্গানা ও মিজোরামে কংগ্রেস ও বিজেপি কেউই স্থানীয় আঞ্চলিক দলের কাছে পাত্তা পায়নি। তেলেঙ্গানায় জয় পেয়েছে ‘তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি’ বা টিআরএস। মিজোরামে ক্ষমতা পাচ্ছে আঞ্চলিক দলের জোট, মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ।

মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে কংগ্রেস ১১৬টি ও বিজেপি ১০৫টি আসনে জয় পেয়েছে। রাজস্থানে ২০০টি আসনের মধ্যে ১৯৯টিতে ভোট হয়েছে। এর মধ্যে কংগ্রেস ১০২টি আসন পেয়েছে, বিজেপি পেয়েছে ৭২ টি আসন।

ছত্রিশগড়ে আসনসংখ্যা ৯০টি। এর মধ্যে কংগ্রেস ৬৩টি ও বিজেপি ১৮টি আসনে জয়লাভ করেছে। তেলেঙ্গানায় ১১৯টি আসনের মধ্যে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি’ বা টিআরএস পেয়েছে ৮৮টি আসন। কংগ্রেস ও বিজেপির ভাগে পড়েছে ১৯টি ও ২টি করে।

এ ছাড়া, মিজোরামের ৪০টি আসনে আঞ্চলিক জোট এমএনএফ পেয়েছে সর্বোচ্চ ২৯টি আসন। ক্ষমতাসীন মিজোরাম কংগ্রেসকে পরাজিত করে তারা সরকার গঠন করতে যাচ্ছে। এখানে কংগ্রেস ৬টি, বিজেপি ১টি ও অন্যান্যরা জিতেছে ৪টি আসন।

রাজ্যগুলোর মধ্যে বর্তমানে কংগ্রেস ক্ষমতায় মিজোরামে, তেলেঙ্গানায় আছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)। বাকি রাজ্যগুলো বিজেপির দখলে। এর মধ্যে, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে বিগত ১৫ বছর ধরে ক্ষমতায় আছে বিজেপি। এবার এই রাজ্য দুটিও তাদের হাতছাড়া হলো।

গত ১২ নভেম্বর ছত্রিশগড় থেকে বিধাসভা নির্বাচন শুরু হয়। মধ্যপ্রদেশ ও মিজোরামে ভোটগ্রহণ হয় ২৮ নভেম্বর। সর্বশেষ রাজস্থান ও তেলেঙ্গানায় ভোটগ্রহণ হয় ৭ ডিসেম্বর।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ