শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

খালেদার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই বিভক্ত আদেশ দেন।

দুই বিচারকের বেঞ্চে বিভক্ত আদেশের  বিষয়টি এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। এরপরই তিনি  এটি তৃতীয় বেঞ্চে পাঠাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মঙ্গলবার এই মামলার আদেশের দিন হাইকেোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক খালেদা জিয়োর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত কেন স্থগিত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের  সিদ্ধান্ত স্থগিতের আদেশও দেন তিনি।

এদিকে, একই বেঞ্চের কনিষ্ঠ বিচারক জ্যেষ্ঠ বিচারপতির সাথে দ্বিমত পোষণ  করে আবেদনটি খারিজ করে দেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ