মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

খালেদার মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও বগুড়া-৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ার কারণে।

বিএনপি প্রধানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার করা রিটের শুনানির জন্য হাইকোর্ট আজ সোমবার দিন নির্ধারণ করেছেন। রোববার সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করলে এ আদেশ দেন।

খালেদা জিয়ার রিট আবেদনের বিষয়টি আদালতকে অবহিত করেন তার আইনজীবী এজে মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন এ ব্যারিস্টার কায়সার কামাল, নওশাদ জমির ও অ্যাডভোকেট ফারুক হোসেন।

এর আগে ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩ আসনের সবক’টির মনোনয়নপত্র বাতিল করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেন। মাহবুব তালুকদার শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন। প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি ৪ জন মত দেনএর বিপক্ষে।

পরে প্রার্থিতা বাতিল করা রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন।

খালেদার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ছিলেন মাহবুব তালুকদার

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ