শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবীতে রাস্তায় শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবীতে আন্দোলনে নেমেছে।

আজ শুক্রবার দুপুরে বেইলি রোডে স্কুলের প্রধান ফটকের সামনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা অবস্থান নেয়। তারা শিক্ষক হাসনা হেনার নিঃশর্ত মুক্তির দাবী জানায়।

‘দোষীদের বিচার করতে গিয়ে, নির্দোষের শাস্তি কেন? শিক্ষকের হাতে হাতকরা, এ সিদ্ধান্তে কিভাবে দিব সাড়া’সহ বিভিন্ন কথা লেখা হয়েছে তাদের ব্যানারে।

আন্দোলনে অংশ নেওয়া একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, যে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে উনি কোনোভাবে এ ঘটনায় দায়ী নন। উনি পরিস্থিতির শিকার।

এই অবস্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরাও অরিত্রীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার চায়। তার পাশাপাশি কোনো শিক্ষিকা যাতে অন্যায়ভাবে হয়রানির শিকার না হন আমরা সেটাও চাচ্ছি।

উল্লেখ্য, নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী গত সোমবার আত্মহত্যার পর থেকে উত্তেজনা চলছে এ শিক্ষা প্রতিষ্ঠানে।

পরীক্ষার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়ার পর তার বাবা-মাকে ডেকে অপমান করেছিলেন অধ্যক্ষ। সে কারণে অরিত্রী আত্মহত্যা করে।

স্কুল কর্তৃপক্ষের দাবি, অরিত্রী রোববার বার্ষিক পরীক্ষায় মোবাইল ফোনে নকলসহ ধরা পড়েছিলেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ