শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শরিকদের ৫৫-৬০টি আসন দিয়েছে আ.লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের ৫৫-৬০টি আসন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সব মিলিয়ে শরিকদের ৫৫-৬০টি আসন দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি ৪০-৪২টি আসনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বে।’

শুক্রবার (৭ ডিসেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন চূড়ান্তের চিঠি দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের মোটামুটি ২৪০ জন প্রার্থী চূড়ান্ত। তবে দুই-একজন এদিক-ওদিক হতে পারে। আমরা জয়ী হতে পারে এমন প্রার্থী দেখেই মনোনয়ন দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শরিকদের মধ্যে বিকল্পধারা ৩ আসনে, ওয়ার্কার্স পার্টি ৫ আসনে, জাসদ ৩ আসনে, তরিকত ২ আসনে, জেপি-মঞ্জু ২ আসনে ও জাসদ-আম্বিয়ার ১ আসনে প্রার্থী নৌকা প্রতীকে লড়বে।

শনিবার (৮ ডিসেম্বর) মনোনয়নের পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘শরিকদের যারা আছেন তারা যদি আরও আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান নিজেদের প্রতীকে করতে পারবেন। আমরা শুধু নৌকা প্রতীকে কয়েকটি আসন দিলাম।’

তিনি আরও বলেন, ‘আমাদের (আওয়ামী লীগ) ১৭টি আসনে একাধিক প্রার্থী ছিল। সেখান থেকে একজন করে এনেছি। তাদের চূড়ান্ত চিঠি দিয়েছি।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ