শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

৪০ আপিলে বৈধতা ২০ জনের, ১৯ জনের বাতিল বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দ্বিতীয় দিনে ১৫০ আপিল আবেদনের মধ্যে ৪০ জনের শুনানি হয়েছে। এর মধ্যে আপিলে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ ১৯ জন প্রার্থী অবৈধ, ২১ জনকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়। এই নিয়ে টানা দ্বিতীয় দিনের শুনানি চলছে।

দ্বিতীয় দিনে মনোনয়নের বৈধতা পেলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মোহাম্মদ জিয়া উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ মোঃ মুসলিম উদ্দিন, চট্টগ্রাম-৮ আসনের হাসান মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৭ এর মোঃ আবু আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ এর মোঃ গিয়াস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৬ এর আবদুল খালেক, কুমিল্লা-১০ এর মো. শাহজাহান মজুমদার, চাঁদপুর-৫ এর খোরশেদ আলম খুশু, বরিশাল-২ এর একে ফাইয়াজুল হক, পটুয়াখালী-১ এর মো. আবদুর রশিদ, বরিশাল-১ এর মো. বাদশা মিয়া, বরগুনা-১ এর মোঃ মতিয়ার রহমান তালুকদার, ভোলা-১ এর গোলাম নবী আলমগীর, বরিশাল-২ এর মাসুদ পারভেজ, ঝালকাঠি-১ এর বজলুল হক হারুণ (তার মনোনয়ন বাতিল করতে আপিল করা হয়। শুনানিতে সেই আপিল খারিজ হয়ে যায়), পটুয়াখালী-২ এর মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-২ এর সৈয়দ রুবিনা আক্তার, ভোলা-৪ এর নাজিম উদ্দিন আলম, বরিশাল-৪ এর মাহাবুবুল আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ এর মোঃ মেহেদী হাসান ও ব্রাহ্মণবাড়িয়া-২ এর মো. ছাইফুল্লাহ (হুমায়ুন মিয়া)।

আপিলের পরও অবৈধ হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন কুমিল্লা-১ এর মোঃ আলতাফ হোসাইন, চট্টগ্রাম-৬ এর সামির কাদের চৌধুরী, ফেনী-৩ এর মোঃ আবদুল লতিফজান, ব্রাহ্মণবাড়িয়া-২ এর মোঃ শাহজাহান, কুমিল্লা-২ এর মোঃ আব্দুল মজিদ, বরিশাল-৬ এর ওসমান হোসেইন, পিরোজপুর-৩ এর ডা. সুধীর রঞ্জন বিশ্বাস, ঝালকাঠি-১ এর মোঃ মনিরুজ্জামান, পটুয়াখালী-১ এর এ বি এম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ এর মোঃ মিজানুর রহমান খান, ভোলা-৪ এর এম এ মান্নান হাওলাদার, ঝালকাঠি-১ এর মোহাম্মদ শাহজালাল শামীম, পিরোজপুর-১ এর মনিমোহন বিশ্বাস, বরিশাল-৬ এর নাসরিন জাহান রতনা, বরিশাল-৪ এর মো. মেজবা উদ্দিন ফরহাদ, ঝালকাঠি-১ এর ইয়াসমিন আক্তার পপি, পিরোজপুর-৩ মোঃ রুস্তম আলী ফারাজি, পটুয়াখালী-২ এর মোঃ শফিকুল ইসলাম ও ভোলা-২ এর হুমায়ন কবির।

বিস্তারিত তালিকা আসছে...

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ