শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চুয়াডাঙ্গায় গুলিতে দুই ‘মাদক ব্যবসায়ী’র মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী ঝন্টু (৪০) ও তালিকাভুক্ত সন্ত্রাসী ধুলো (৪৩) নিহত হয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার গোবিন্দহুদা গ্রামের একটি মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ঝন্টু দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ও ধুলো চারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, উপজেলার গোবিন্দহুদা গ্রামে দু’পক্ষের গোলাগুলি চলছে এমন খবর পেয়ে রাত একটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী ঝন্টু ও সন্ত্রাসী ধুলোর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয় একটি এলজি, দুই রাউন্ড গুলি, ছয়টি হাত বোমা ও তিন বস্তা ফেনসিডিল।

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে গোলাগুলিতে ঝন্টু ও ধুলো নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানায় পুলিশ।

নিহত ঝন্টু স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১১ মামলা রয়েছে। নিহত অপর সন্ত্রাসী ধুলো চারুলিয়ার কুখ্যাত চরমপন্থী। তার বিরুদ্ধে ৬ হত্যাসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ