মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

নায়ক ফারুকই ঢাকা-১৭ আসনের আ. লীগের চূড়ান্ত প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের হয়ে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকই ঢাকা- ১৭ আসনের প্রার্থী । এর আগে তাকে বাদ দিয়ে আবদুল কাদের খানকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ।

ঢাকার গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত।

এবার জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসন থেকে নায়ক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

কিন্তু দলের পক্ষে তাকে ঢাকা-১৭ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে লড়াইয়ের টিকেট দিলেন।

এই আসনে প্রথমে ফারুককে দলীয় মনোনয়ন দিলেও পরে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে মনোনয়ন দেয়া হয়।

এই আসন থেকেও শেষ পর্যন্ত তার মনোনয়ন না পাওয়ার আশঙ্কা করছিলেন কেউ কেউ।

তবে সব আশঙ্কা দূর করে অবশেষে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে লড়াইয়ের চূড়ান্ত মনোয়ন পেলেন ফারুক।

ফারুক বলেন, নেত্রী আমার ওপর আস্থা রাখবেন আমি জানতাম। আমার বিশ্বাস সত্য হলো।

ওই আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

নায়ক ফারুক বাদ, মনোনয়ন পেলেন কাদের

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ