শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিএনপি সরলেও নির্বাচন সরবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভোট থেকে সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে।

আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতা।

গত সংসদ নির্বাচন বর্জন করলেও এবার ভোটে আসার ঘোষণা দিয়েছে বিএনপি এবং তার দুই জোট ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্ট। সবার জন্য সমান সুযোগ নেই দাবি করে জোটের কোনো কোনো নেতা ভোট থেকে সরে যাওয়ার কথাও যেমন বলছেন, তেমনি যে কোনো মূল্যে ভোটে থাকার কথাও বলছেন।

ওবায়েদুল কাদের বলেন, নির্বাচন হবে কিনা এ নিয়ে কারও সন্দেহ নেই। কোনও মিডিয়াতে এধরনের সংশয় নিয়ে খবর প্রকাশ হয়নি। ইনশাআল্লাহ নির্বাচন হবে। তারা সরে গেলেও হবে। নির্বাচন কারও জন্য আটকে থাকবে না। কেউ যদি সরেও যায়, নির্বাচন সরবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ