শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কোটা বাতিল হলেও প্রতিবন্ধী-নৃগোষ্ঠীর জন্য নীতিমালা হচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটা বাতিল হলেও প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠির জন্য নীতিমালা তৈরি করছে সরকার। আর এর লক্ষ্য সরকারি চাকরিতে তাদের অগ্রাধিকার নিশ্চিত করার কথাও বলেছেন তিনি। কালে প্রতিবন্ধী দিবসের আলোচনায়, প্রতিবন্ধিত্বের শিকার ব্যক্তিকে অবহেলা না করে সম্পদে পরিণত করায়ও জোর দেন তিনি।

দেশে প্রতিবন্ধিত্বের শিকার ১৬ লাখেরও বেশি। অবহেলা নয়, সাম্য ও অভিন্ন যাত্রায় তাদের ক্ষমতায়নে ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে শারীরিক অক্ষমতাকে জয় করা সফল ১০ ব্যক্তি-সংগঠককে সম্মাননা দেন শেখ হাসিনা।

প্রতিবন্ধিত্ব সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে, তাদের দেশের কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর। জানান, প্রতিবন্ধিতার ধরন, মাত্রা ও সক্ষমতা বিবেচনায়, কর্মসংস্থান সৃষ্টিতে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করছে সরকার।

প্রতিবন্ধিত্বের শিকার শিশুর বেড়ে ওঠায় দক্ষ প্রশিক্ষণে জোর দেন সরকার প্রধান। বলেন, আগামীতে তাদের জন্য সমন্বিত শিক্ষা কার্যক্রম আরো সম্প্রসারণ হবে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে জানিয়ে, আগামী সব স্থাপনাকে প্রতিবন্ধী বান্ধব হিসেবে গড়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ