শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

‘উভয় পক্ষকে সংযত হয়ে সঙ্কট সমাধানের আহ্বান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই টঙ্গি ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে ধর্মপ্রাণ মানুষ হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, এ ধরণের ঘটনা নিঃসন্দেহে তাবলিগ জামাতের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। পীর সাহেব চরমোনাই মাওলানা সা’দ সাহেবের প্রসঙ্গে দেশের শীর্ষ আলেমদের সিদ্ধান্ত মেনে নিতে তাবলীগের মুরব্বীদের আহ্বান জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, তাবলিগ জামায়াতের সুচনা হয়েছে দারুল উলূম দেওবন্দের সন্তানদের দ্বারা। বাংলাদেশের উলামায়ে কেরাম বিশেষ করে দেওবন্দী আলেমদের তাবলীগের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও দরদও সবচেয়ে বেশি।

তাই তাবলিগের সঙ্কটের ব্যাপারে দেশের শীর্ষ আলেম-ওলামাদের মতামতের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। বিশেষ করে দিল্লির মাওলানা সা’দ সাহেবের ব্যাপারে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম যে সুচিন্তিত মতামত পেশ করেছেন তা উপেক্ষা করা হলে তাবলিগ জামায়াতের সঙ্কট আরো ঘনিভূত হবে। তাই বাংলাদেশের তাবলীগ জামায়াতের মুরব্বীদের উচিত বিষয়টি গভীরভাবে চিন্তা করা।

তিনি সমাধানের পথ খুঁজে বের করতে উভয় পক্ষের মুরব্বীদের আলোচনার বসার আহ্বান জানান। পীর সাহেব চরমোনাই বলেন, কোন ব্যক্তি বিশেষের ওপর দীনের সুমহান কাজ নির্ভরশীল নয়। এ বাস্তবতা সবাইকে উপলব্ধি করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ