রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

উভয়পক্ষকে মাঠ ছাড়ার অনুরোধ প্রশাসনের, বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সঙ্কট নিরসন ও সংঘর্ষ থামাতে মাঠে অবস্থানরত তাবলীগের সকল সাথী, মাওলানা সাদের অনুসারী ও মাদরাসা শিক্ষার্থীদের মাঠ ছাড়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

পুলিশের এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান এই মহুর্তে মাঠে অবস্থানরত উভয়পক্ষকে নিরাপদে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

আওয়ার ইসলামের সঙ্গে কথোপকথনে তিনি জানান, জোড় ও ইজতেমা যথা সময়ে হবে কিনা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বিকাল ৩ টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

সেখান থেকে সিদ্ধান্ত হবে জোড় ও ইজতেমার ব্যাপারে। এবং বৈঠকের পর সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

জানা যায়, বৈঠকে তাবলীগ জামাতের দুই পক্ষ ও আলেম উপদেষ্টাদের অনেকেই অংশগ্রহণ করবেন।

বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এর আগে সকাল ১১ টার দিকে ইজতেমা মাঠের গেট ভেঙে প্রবেশ করে মাওলানা সাদ অনুসারীরা। এ সময় তারা ছাত্রদের মারধরও করে। এতে কমপক্ষে শতাধিক আহত হয় বলে জানা যায়। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গেট ভেঙে ইজতেমা মাঠে সাদপন্থীরা; ছাত্রদের মারধর

ইজতেমা মাঠে বিশৃঙ্খলার চেষ্টা; সতর্ক পাহারায় আলেম ও সাথীরা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ