শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

২৩ ডিসেম্বর থেকে ১০ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩ ডিসেম্বর থেকে সশস্ত্র (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা মাঠে নামবে। ভোটগ্রহণের আগে সাত দিন ও পরে দুই দিন তারা মাঠে থাকবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে অর্থ বরাদ্দবিষয়ক এক সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, জাতীয় নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১ দিন, পুলিশ ও র‌্যাব ৭ দিন, কোস্টগার্ড ৭ দিন ও আনসার সদস্যরা ৬ দিন মাঠে থাকবে। এবার প্রথম বারের মতো গ্রাম পুলিশ (দফাদার ও চৌকিদার) ভোটকেন্দ্র পাহারা দেবে।

ইসির কর্মকর্তারা জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে নামার আগে এর কিছুসংখ্যক সদস্য মাঠ পর্যায়ে রেকি করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

সূত্রমতে, এবারও ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনেও তাদের একইভাবে মোতায়েন করেছিল ইসি।

যদিও ২০০৮ সালে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সেনা মোতায়েন করা হয়েছিল।

এএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ