শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় বিকাল ৫ টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেবেন সারাদেশে নিয়োজিত ৩০০ রিটার্নিং কর্মকর্তা ও ৫৮১ সহকারি রিটার্নিং কর্মকর্তা।

গতকাল ঢাকার দুই রিটার্নিং কর্মকর্তার কাছেই জমা পড়েছে ৪১টি মনোনয়নয়ন পত্র। এর আগেও কয়েকদিন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। বাকিরা আজ শেষদিনেই জমা দেবেন।

রিটার্নিং কর্মকর্তাদের অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় থেকে বর্তমান কোনো মন্ত্রী সরকারী গাড়ি ওএমপিরা তার গাড়িতে ‘এমপি স্টিকার’ লাগাতে পারবেন না।

বিধি অনুযায়ী মিছিল, শোডাউন নিষিদ্ধ। কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ইসি।

মঙ্গলবার ঢাকার আসনগুলোয়ও প্রার্থিতা সংক্রান্ত কাগজ জমা দিয়েছেন কয়েকজন হেভিওয়েট প্রার্থী।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. শিরীন শারমিন চৌধুরীও যার যার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ শেষ দিনও মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা করছে নির্বাচন কমিশন (ইসি)। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও আচরণবিধিমালার লঙ্ঘন যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ইসি।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ