শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

নির্বাচন করছেন না ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয়ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন নির্বাচন করছেন না। তার দল নির্বাচনে অংশ নিলেও তিনি এতে অংশ নেবেন বলে জানিয়েছেন সুব্রত চৌধুরী।

ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র জমা দিতে এসে গণফোরামের র্নিবাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী বলেন, ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ র্নিবাচনে প্রার্থী হচ্ছেন না।

গণফোরামের ১১৩ জন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেই তালিকায়  ড. কামাল হোসেনের  নাম নেই। কামাল হোসেনের পক্ষ থেকে কোনো মনোনয়ন ফরম তোলাও হয়নি।

গণফোরামের নির্বাহী সভাপতি আরো বলেন, নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি। ইসির আচরণের মনে হচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।

তিনি বলেন, উনি আমাদের নেতা। বয়স ও শারীরিক অবস্থার কারণে নির্বাচন করবেন না। এটা আগেই বলেছেন। তবে তিনি আমাদের নেতৃত্বে আছেন এবং থাকবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ