শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

খেলাফত মজলিসের ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যে ১৭ সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিন ২০ দলীয় জোটের এ শরিক দল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

জানা যায়, ২০ দল থেকে এখনো আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি। তবে দলের প্রধানদের থেকে বলা হয়েছে আগ্রহী সবাইকে মনোনয়ন জমা দিতে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই আসন বণ্টন চূড়ান্ত হবে।

খেলাফত মজলিসের নেতারা বলেছেন, আসন ভাগাভাগি সন্তুষ্টি পর্যায়ের না হলে তারা মনোনয়ন দাখিল করা আসনগুলোতে এককভাবেই নির্বাচন করবে।

মনোনয়ন দাখিল করা আসনুগলোর মধ্যে রয়েছে, হবিগঞ্জ- ৪ আসনে ড. আহমদ আবদুল কাদের, টাঙ্গাইল-৭ আসনে মাওলানা সৈয়দ মজিবর রহমান, খুলনা-৪ আসনে মাওলানা এস এম সাখাওয়াত হোসাইন, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুল বাসিত আজাদ।

সুনামগঞ্জ- ৫ আসনে মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, কুমিল্লা-৭ আসনে হাফেজ মাওলানা নোমান মাযহারী, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, ঢাকা-১৮ আসনে মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

নারায়নগঞ্জ-৫ আসনে হাফেজ কবির হোসেন, চট্টগ্রাম-৫ আসনে মাওলানা মুফতি শিহাবুদ্দীন, কুড়িগ্রাম-৪ আসনে মাওলানা আবু সাইয়েদ, রংপুর-৩ আসনে অধ্যাপক তৌহিদুর রহমান রাজু, বরিশাল-৪ আসনে অধ্যাপক রুহুল আমিন কামাল।

সিলেট-৩ আসনে আলহাজ্ব মুহাম্মদ দিলওয়ার হোসাইন, ময়মনসিংহ-১ আসনে এডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম ও নোয়াখালী-৪ আসনে মাওলানা আবদুল আলী আরমান।

উল্লেখ্য, নভেম্বরের ২৬ তারিখ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯টি আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছিলো ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিস। চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিয়েছিলেন দলটির আমির মাওলানা মুহাম্মদ ইসহাক।

১৯ প্রার্থী চূড়ান্ত করেছে খেলাফত মজলিস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ