শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

মনোনয়ন না পেয়ে এবার নানকের চোখে জল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারার ব্যথায় কেঁদেছেন ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) এর প্রবীণ প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপু‌রে সূচনা কমিউনিটি সেন্টারে এক বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দি‌তে গি‌য়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে সকল দ্বন্দ্ব ও সংঘাতকে ছাপিয়ে ও ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে এই সভা হয়। এই আসনে নৌকা থেকে এবার মনোনীত প্রার্থী সাদেক খান।

নানক বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকতে হবে। তিনি নিজেও মাঠে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদপুর-আদাবরের মানুষের পাশে থাকবেন বলে ঘোষণা দেন তিনি।

কান্না বিজড়িত কণ্ঠে নানক বলেন, আমি যে দিন থেকে এই এলাকায় নৌকার মাঝি হয়েছি সেদিন থেকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে গিয়েছি। আমাদের নেত্রী শেখ হাসিনা এবার নৌকা তুলে দিয়েছেন সাদেক খানের হাতে। তাই সব ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ