রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়

‘৫ মনোনয়ন প্রত্যাশীসহ বিএনপির ৫২৯ জনকে গ্রেফতারের অভিযোগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তফসিল ঘোষণার পর বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাঁচজন নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে বলে অভিযোগ জানিয়েছে বিএনপি।

দলটি জানায়, এদের মধ্যে একজন মনোনয়ন প্রত্যাশীর খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না।

বুধবার (২১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়ন প্রত্যাশীসহ গ্রেফতার হওয়া নেতাকর্মীদের একটি তালিকা জমা দিয়েছে বিএনপি।

তালিকায় দলটি জানিয়েছে, তফসিল ঘোষণার পর নতুন ৫৫ মামলায় ৫২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতার হওয়া মনোনয়নপ্রত্যাশীরা হলেন, বাগেরহাট-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা মো. ইব্রাহিম হোসেন, গাইবান্ধা-২ আসনে দলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু, নেত্রকোনা সদর-২ আসনের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো. আনোয়ারুল হক রয়েল, ঢাকা মহানগর-১০ আসনের ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণ যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি ও যশোর জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুবকর আবু।

চিঠিতে বলা হয়, এ পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী পাঁচজনকে আটকের পর জেলহাজতে পাঠানো হয়েছে। মনোনয়নপ্রত্যাশী একজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এর আগেও ভূয়া মামলার সুনির্দিষ্ট তালিকা দেয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী বেপরোয়া।

বিএনপির বিপুল পরিমাণ নেতা আ. লীগে যোগ দেবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ