মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

সৎ ও যোগ্যদের মনোনয়ন দিতে দলগুলোর প্রতি খেলাফত আন্দোলনের আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে সৎ, নিষ্ঠাবান ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের মনোনয়ন দেয়ার আহবান জানিয়ে বলেছেন, সৎ, যোগ্যতাসম্পন্ন ও আল্লাহভীরু ব্যক্তিরা নির্বাচিত হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, সুদ-ঘুষ, দুর্নীতিসহ সকল অপরাধ বন্ধ হবে।

তিনি নির্বাচনে ধর্মবিদ্ধেষী, চিহ্নিত দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, খুনি-সন্ত্রাসী ও অপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষনা করতে নির্বাচন কমিশনের কাছে দাবী জানান। তিনি বলেন, সুষ্ঠু-গ্রহনযোগ্য নির্বাচন এবং সৎ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নির্বাচিত করতে হলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভুমিকা রাখতে হবে।

আজ বিকালে ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কাউন্সিল বাস্তবায়ন কমিটির এক জরুরী বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা গাজী ইউসুফ, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ।

সভায় আগামী ২৪ নভেম্বর সকাল ৯টায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল সফল করার আহবান জানানো হয়।

নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া: ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ