মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ঢাকা-৭ আসনে ইসলামী ঐক্যজোটের মনোনয়ন নিলেন আনোয়ার পারভেজ সানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-০৭ আসনে থেকে মনোনয়ন পত্র কিনেছেন পুরান ঢাকার কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ রাজনীতিবিদ আনোয়ার পারভেজ সানি।

আজ বিকাল ৫টায় ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোট ও ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং ঢাকা-০৭ আসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইসলামী ঐক্যজোটের মনোনয়ন পত্র সংগ্রহ করার পর আনোয়ার পারভেজ সানি বলেন, আমি অনেক আনন্দিত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহ. এর দল থেকে ঐতিহ্যের প্রতীক মিনার মার্কার মনোনয়ন পত্র সংগ্রহ করতে পেরে।

তিনি আরো বলেন, আমাকে যদি আমার এলাকার এবং ঢাকাবাসী নির্বাচিত করে তাহলে আমি তাদের একজন সেবক হয়ে তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণ করে পরিষ্কার পরিচ্ছন্ন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ উপহার দেবো ইনশাআল্লাহ।

বিকেলে ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি তৈয়ব হোসাইন তার হাতে মনোনয়ন পত্র তুলে দেন।

নির্বাচনে পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী: সেনাপ্রধান

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ