মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

৩০০ সংসদীয় আসনে ৬৬ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০ সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ৬৪ জেলায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য থাকবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট জেলা-উপজেলায় পাঠিয়েছে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর ও প্রত্যাহার ২৯ নভেম্বর। এর ২৪ দিন পর ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

গতকাল সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের এ দিন ঘোষণা করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ এরই মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। জাতীয় পার্টি শুরু করবে ১১ নভেম্বর থেকে। তবে বিএনপি এখনো মনোনয়ন ফরম নিয়ে কোনো ঘোষণা দেয়নি।

২ আসনের মনোনয়ন ফরম কিনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ