মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

‘সুষ্ঠু পরিবেশের আগেই নির্বাচনের তারিখ ঘোষণা দুর্ভাগ্যের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে এবং জাতীয় নির্বাচনের জন্যে কোনরকম সুষ্ঠু পরিবেশ তৈরি না করে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণা দেশবাসীর জন্যে দুর্ভাগ্যের বিষয়।

তিনি তফসিল বিষয়ে তাৎক্ষণিক বিবৃতিতে বলেন, দেশবাসীর প্রত্যাশা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। কিন্তু নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নিয়েই তফসিল ঘোষণা করায় জনগণ চরম হতাশ হয়েছে।

আমরা আশা করবো ক্ষমতাসীন সরকার এবং নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের জন্যে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ পরিবেশ তৈরি করবে। কাঙ্খিত পরিবেশ তৈরির জন্যে পীর সাহেব চরমোনাই নির্বাচন পিছিয়ে দেয়ারও দাবি জানান।

এদিকে প্রধান নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি সভায় মিলিত হন।

দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ও মাওলানা গাজী আতাউর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুর রহমান, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এডভোকেট লুৎফুর রহমান শেখ, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মু. বরকত উল্লাহ লতিফ সাকী প্রমুখ।

সভায় প্রিন্সিপাল মাদানী বলেন, নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দলীয় সরকারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ