বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

‘শিক্ষার্থীরা মাসে একদিন রাস্তায় মহড়া দেবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে লাগাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঁচটি নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষার্থীরা মাসে একদিন রাস্তা পারাপারের মহড়া দেবে এমনটাই শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে জানিয়েছেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে চিঠি দেওয়া হয় ইউজিসিকে। মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানান স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউজিসিকে দেওয়া চিঠিনির্দেশনা অনুযায়ী, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ট্রাফিক সার্কুলেশন বা যানবাহন সরবরাহের একটি সুষ্ঠু পরিকল্পনা প্রস্তুত করতে হবে। ট্রাফিক সার্কুলেশন প্ল্যান নোটিশ বোর্ডে প্রকাশ্য স্থানে টানানো থাকবে, এ সম্পর্কে সবাইকে অবগত করতে হবে।

শিক্ষক-কর্মচারীদের সহায়তায় দিনের শুরু এবং শেষে প্রতিষ্ঠানে প্রবেশ ও বের হওয়ার সময় শিক্ষার্থীরা এই নির্দেশনা অনুসরণ করছে কিনা তা নিশ্চিত করা হবে। প্রতি মাসে একবার রাস্তা পারাপারের মহড়া করা যেতে পারে। এই পরিকল্পনায় সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশের সহয়তা নেওয়া যেতে পারে।

ইউজিসিকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত গত ১৬ আগস্টের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করতেই এই নির্দেশনা দেয়া হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ