মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

সাইফুল ইসলামের মৃত্যুতে বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ৪ নভেম্বর ২০১৮ঈ. রোজ রবিবার আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় ব্রাহ্মণবাড়িয়ার আলহাজ আমেনা বেগম টাইটেল মাদরাসার মেশকাত জামাতের শিক্ষার্থী সাইফুল ইসলামের (২১)।

এতে বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ফরীদ মাসউদ ও মহাসচিব খুবই ব্যাথিত ও মর্মাহত হন এবং সমবেদনা জ্ঞাপন করেন।

বোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মদ আলী ও সহকারী মহাসচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, সাইফুল ইসলামের মৃত্যু আসলেই দুংখজনক ব্যাপার। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং মা বাবাসহ পরিবারের সবাইকে সবরে জামীল ইখতিয়ার করার তাওফিক নসীব করুন।

তিনি আরো বলেন, আজ বাদ আসর সাইফুল ইসলামের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরের পাইলট স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। আশপাশের উলামায়ে কেরাম তোলাবাদেরকে তার জানাযায় শরীক হয়ে মাগফিরাত কামনার জন্য আহ্বান জানান।

সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ