মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ইসলামী ঐক্যজোটের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ৬ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ঐক্যজোটের সঙ্গে আগামী ৬ নভেম্বর দুপুর ২টায় গণভবনে সংলাপ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের হাত থেকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণের চিঠি গ্রহণ করেন ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম ও বায়তুল মাল সম্পাদক আল আমীন।

ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম এ বিষয়ে মিডিয়াকে বলেন, আমাদের চিঠির জবাবে প্রধানমন্ত্রীর দেয়া চিঠিটি আমরা গ্রহণ করেছি। এখন গণবভনে যারা যাবেন তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

উল্লেখ্য, এর আগে সংলাপের বসার আগ্রহ জানিয়ে ১ নভেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ইসলামী ঐক্যজোট। ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান চিঠি পৌঁছান।

বিএনপি নেতা তরিকুল ইসলাম আর নেই

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ