মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধিমালা চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

আজ রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধিমালাও চূড়ান্ত হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার, তফসিল ঘোষণাসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিকেলে বৈঠক বসে নির্বাচন কমিশনে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে চলছে এ বৈঠক। এতে অন্য কমিশনাররাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

সভায় তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত আসারও সম্ভাবনা রয়েছে। এর আগে শনিবার প্রস্তুতিমূলক সভায় বসেন নির্বাচন কমিশনাররা।

পরে ইসি সচিব জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা ও ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। এদিকে তফসিল বিষয়ে ঐক্যফ্রন্টের চিঠি ও খালেদা জিয়ার রায় ও রিটের বিষয়গুলো পর্যালোচনা করে তার প্রার্থিতার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হতে পারে বৈঠকে।

আসবাবপত্র চুরির অজুহাতে মসজিদ বন্ধ রাখার বিধান কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ