মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

৭ নভেম্বরের পর আর কোনো সংলাপ নয়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৭ নভেম্বরের মধ্যেই সংলাপ শেষ করা হবে। কারণ তফশিলের পর নির্বাচনী প্রস্তুতি, নমিনেশন, জোট-অ্যালায়েন্স ইত্যাদি নানা বিষয় রয়েছে। তাই ৭ নভেম্বরের পর আর কোনও সংলাপ হবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বনানীতে জাতীয় চার নেতার প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আট তারিখ পর্যন্ত যেতে পারছি না, সাত তারিখে শেষ করব। সাত তারিখের পরে আর কোনও আলোচনা হবে না।

তিনি বলেন, আমরা সংলাপও করছি, নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। সঙ্গে সঙ্গে যদি কেউ নির্বাচন বানচালের চক্রান্ত করে তার সমুচিত জবাব দেয়া হবে।

কেউ যদি আজকে সংলাপে এসে একটা লোক দেখানো অংশ নেয় এবং ভেতরে ভেতরে অন্য প্রস্তুতি নিতে থাকে, যদি সহিংসতার দিকে পা বাড়ায় সেই অবস্থায় আমরাও প্রস্তুত।

কাদের আরও বলেন, গতকাল বি. চৌধুরীর জোটের সঙ্গে সংলাপ হয়েছে, তারা কিন্তু আমাদের মতোই মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বের কথা বলেছেন। বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের প্রায় সব দাবি, যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেটা ছাড়া, মেনে নেয়া হয়েছে।

তবে যুক্তফ্রন্ট ইভিএম ব্যবহার না করার যে অনুরোধ জানিয়েছেন সেটা নিয়ে আমাদের নেত্রী রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে পারেন।

জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শুকরানা মাহফিলের প্রস্তুতি সম্পন্ন, আসছেন আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ