সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায় পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের অবিলম্বে মুফতি রুহুল আমীনকে মুক্তি দিন: আল-হাইআতুল উলয়া ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত না করলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল

৭ দল নিয়ে নতুন ইসলামি জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার যুক্ত হলো ৭টি ইসলামি রাজনৈতিক দল। 'সম্মিলিত ইসলামি ঐক্যজোট' নামে নতুন এ জোট আত্মপ্রকাশ করেছে। দলগুলোর মধ্যে একমাত্র নিবন্ধিত দলটি হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

অন্য দলগুলো হলো, বাংলাদেশ জনসেবা আন্দোলন, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ওলামা ফ্রন্ট ও লিবারেল পার্টি।

এ জোটের চেয়ারম্যান মাওলানা জাফরুল্লাহ খাঁন ও মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান। এ জোট নির্বাচনী জোট এবং আদর্শিক জোট উল্লেখ করে জোট টিকে থাকবে বলে জানান জোট নেতারা।

সম্মিলিত ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা জাফরুল্লাহ খাঁন জানান, ‘দেশের ও জনগণের স্বার্থ রক্ষাই এ জোট গঠনের মূল উদ্দেশ্য।

ইসলামের ভাবধারায় কাজ করে যাবো ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন যাতে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে আমরা সরকারকে পরামর্শ দিব। সরকার যাতে ইসলামের বিরুদ্ধে কাজ না করে, সেজন্য আমরা সরকারকে অবিহিত করবো।’

‘শুকরানা মাহফিল’ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ