মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

নিষেধাজ্ঞার পর ইলিশের সরবরাহ বাড়লেও দাম বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিষেধাজ্ঞা শেষে রাজধানীর বাজারগুলোতে ইলিশের সরবরাহ বাড়লেও দাম কিছুটা বেশি। এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকায়।

তবে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম কিছুটা কমলেও, খুব একটা স্বস্তি নেই শীতের সবজির দামে। ইলিশ ধরায় এখন আর বিধি নিষেধ নেই, তাই কাঁচাবাজারে ক্রেতাদের আগ্রহ ছিল ইলিশ মাছ কেনায়।

সরবরাহ থাকলেও আগের চেয়ে খুব একটা কমেনি ইলিশের দাম। ১ কেজি আকারের ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১ হাজার থেকে ১১০০ টাকা। ৭০০-৮০০ গ্রামের ইলিশের দাম ৮০০ টাকা আর দেড় কেজি ইলিশ মিলছে ১ হাজার ৬০০ টাকায়।

এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ডিমের দাম। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১১০ টাকা। হাঁসের ডিমের ডজন ১৩৫ টাকা। দেশি মুরগির ডিমের স্বাদ নিতে ১৯০ টাকা গুনতে হবে ডজনে। তবে বাজারভেদে রয়েছে দামের ভিন্নতা।

শিম, মুলা, ফুলকপি সহ অন্যান্য শীতের সবজির সরবরাহের কমতি না থাকলেও কিনতে হচ্ছে কেজিতে ৪০ টাকার বেশি।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আছিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ