মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

‘সংলাপে জামায়াতের কাউকে ঐক্যফ্রন্ট সঙ্গে নেবে না বলে মনে করছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে নিবন্ধনের বাইরে কোনো দলের অংশগ্রহণের সুযোগ নেই।

আশা করি নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর কাউকে জাতীয় ঐক্যফ্রন্ট সঙ্গে নেবে না।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গতকাল জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

জামায়াতের কোনো প্রতিনিধিকে ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নিলে বিষয়টি কীভাবে দেখবেন এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, এটা কোনো প্রকার ব্যত্যয় ঘটবে বলে আমার মনে হয়। ড. কামাল হোসেন সাহেব তো প্রস্তাব দিয়েছেন। তিনি তো কিছু দিন আগে বলেছেন জামায়াতের সঙ্গে আমি নেই।

তবে ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্নার দলেরও নিবন্ধন নেই বলে স্মরণ করিয়ে দেওয়ার পর কাদের বলেন, তিনি (ড. কামাল) কাকে সঙ্গে আনবেন না আনবেন তা তার হাতেই ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ