শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল হবে। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

জিয়া চ্যারিটেবল মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ রায় ফরমায়েশি। আমরা ন্যায়বিচার পাইনি। নির্বাচন থেকেই দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ রায় ঘোষণা করা হয়েছে।

রায়ের প্রতিবাদের আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল হবে বলে জানান মির্জা ফখরুল।

এর আগে সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসনসহ চারজনের সাত বছর করে কারাদণ্ড দেন আদালত।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলাম।

রায়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।এ ছাড়া ট্রাস্টের নামে ঢাকা শহরে থাকা ৪২ কাঠা জমি রাষ্ট্রায়ত্ত করার আদেশ দিয়েছেন আদালত।

অপরাধ প্রমাণিত হলে সাত বছরের সাজা হতে পারে খালেদার
কুরআন হিফজ করলেই সাজা কমবে বন্দীদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ