রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ, জানাজা পড়া হচ্ছে একসঙ্গে বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হলেন কট্টরপন্থী বলসোনারো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টরপন্থী জেইর বলসোনারো। ৯৪ শতাংশ ভোট গণনা শেষ হলে তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির সুপ্রিম ইলেকটোরাল ট্রাইব্যুনাল। খবর সিএনএনের

জেইর বলসোনারোর বিপক্ষে  দাঁড়িয়েছিলেন সাও পাওলোর সাবেক মেয়র বামপন্থি ফার্নান্দো হাডাড।

ইলেকটোরাল ট্রাইব্যুনালের ফলাফলে, বলসোনারো পেয়েছেন ৫৫.৫৪ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী হাডাড পেয়েছেন ৪৪.৪৬ শতাংশ ভোট।

এর আগে  ১৩ জন প্রার্থীর সঙ্গে নির্বাচন করে বলসোনারো জয়ী হলেও সরকার গঠনের জন্য প্রায়োজন ৫০ শতাংশ ভোট। বলসোনারো পেয়েছিলেন এর কাম। তাই দ্বিতীয় দফার ভোটাভুটি অনুষ্ঠিত হয় রোববার ওয়ার্কার্স পার্টির নেতা হাডাডের সঙ্গে।

বর্ণবাদী মনোভাব ও সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেশ সমালোচিত ৬৩ বছর বয়সী নেতা বলসোনারো। তার কট্টরপন্থি নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেন সমালোচকরা।

আরো পড়ুন- ‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ