রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ, জানাজা পড়া হচ্ছে একসঙ্গে বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি

৬ নভেম্বর রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধের দাবিতে রাজশাহীতে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ নভেম্বর রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ করা হবে। এজন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

রোববার সকাল ১১টায় নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, চারহাজার কোটি টাকায় ইভিএম কেনা হয়েছে কেবল আওয়ামী লীগকে জেতানোর জন্যে।

তারা ইভিএমের ৪ হাজার কোটি টাকা দিয়ে অনেক উন্নয়নমূলক কাজ করতে পারতো। কিন্তু তারা সেটা করেনি। আগামী নির্বাচনেও যেন সহজে ক্ষমতায় যেতে পারে সে কারণে তারা এ অভিনব পন্থা অবলম্বন করছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আগামী নির্বাচনে বড় ধরণের ভোট ডাকাতি করার লক্ষ্যে নির্বাচন কমিশন ইভিএমের প্রতি অতি উৎসাহ দেখাচ্ছে। সিলেটে ইভিএম প্রদর্শনীতেই ইভিএম নষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, আগামী ৬ নভেম্বর মাদ্রাসা মাঠে ঐক্যফ্রন্টের বিশাল জনসভা করা হবে। এজন্য পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। উপস্থিত ছিলেন- নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু প্রমুখ।

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ